IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জনতানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবিচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিতগোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ইসরাত জাহানরাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণতেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহতফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপিপলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণকুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহতদুর্গাপুরে ‘ঢলন’ প্রথায় ঠকছে কৃষকগোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় নদীর ধারে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীরামপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে শ্রীরামপুর এলাকার বন্যাদুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বন্যাদুর্গতরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা জানান, “বন্যার কারণে আমাদের খাবারের সংকট দেখা দিয়েছে। রাসিক প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এই ত্রাণ দিয়ে আমরা অন্তত কয়েকদিন চলতে পারব। আমাদের দুর্দশার সময়ে সহযোগিতার জন্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

ত্রাণ বিতরণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম রঞ্জু, স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার নগরীর তালাইমারী এলাকায় বন্যাদুর্গতদের মাঝেও রাসিকের পক্ষ থেকে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তালাইমারি শহীদ মিনার এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন। পরে উক্ত এলাকায় বন্যাদুর্গত সকল পরিবারকে ত্রাণ প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031