ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২১ সেপ্টেম্বর ২০২৬) সকালের দিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জ এ সিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,। সভার শেষে মোঃ আব্দুর রহমান, নবাগত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর কে জেলা মৎস্য কর্মকর্তার পক্ষ শুভেচ্ছা এবং মোঃ হাসান মাহমুদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.), কাজিপুর, সিরাজগঞ্জ কে অবসর জনীত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলার সকল সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তা , প্রকল্প মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এবং জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



