IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীর

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীর

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় তিনি গোবিন্দপাড়া ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। পরে পারদামনাস মসজিদ চত্বরে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, গোবিন্দপাড়া ইউনিয়নের মানুষের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ পর্যায়ক্রমে করা হবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। গোবিন্দপাড়ার যেসব এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশের উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নেওয়া হবে।

এমপি আরও বলেন, গোবিন্দপাড়াবাসীর প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, নায়েবে আমীর ইব্রাহীম হোসেন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ডাঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news