IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জানা গেছে, পাশাপাশি বাড়ি হাফিজ ও রিকসোনার। রিকসোনার স্বামী কালু মাতব্বর ও বড় ছেলে উসমান মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে ছেলে আবু বক্করকে নিয়ে থাকেন তিনি। অন্যদিকে বাবা-মা ও স্ত্রী সন্তান সঙ্গে নিয়ে থাকেন পাশের বাড়ির হাফিজ। তারা এক যুগেরও বেশি সময় আগে উপজেলার আতার পাড়া চর অঞ্চলে বসবাস করতেন। পরে ব্ঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শেখপাড়া বসতি স্থাপন করে বসবাস করছেন। রিকসোনা সম্পর্কে হাফিজের ফুফু বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, পাশাপাশি বাড়ির সুবাদে দীর্ঘদিন ধরে গোপনে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন হাফিজ ও রিকসোনা।ঘটনার দিন শুক্রবার রাতে রিকসোনার ছেলে আবু বক্করের অনুপস্থিতির সুযোগে তার বাড়িতে যান হাফিজ। রাত ১১টার দিকে মা রিকসোনার সঙ্গে হাফিজের অনৈতিক কর্মকা- নজরে আসে ছেলে আবু বক্করের। এ সময় তিনি হাফিজুলের উপর হামলা ও মারধর করেন । এতে গুরুত্বর আহত হোন হাফিজ। তবে দাবী করা হয়েছে জানালা ভেঙ্গে পালিয়ে যাওয়ার সময় আহত হয় হাফিজ। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একটি অংশের দাবি, হাফিজুর রহমান হাফিজ রাজশাহী কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল পদে ছিলেন বলে জানা গেছে।

পাকুড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারী নবিউল ইসলাম নবী জানান, সে রাজশাহী জেলায় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকলেও বাঘা উপজেলায় শিবির কিংবা জামায়াতের রাজনীতির সাথে জড়িত নয়। তিনি জানান অভিযুক্ত হাফিজ রাজশাহী ইবনে সিনা হাসপাতালে চাকরী করতেন বলে শুনেছি। গুরুত্বর আহতের পর তাকে রাজশাহী ইবনে সিনা হাসপাতাল থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। হাতের রগ কেটে যাওয়ায় অবস্থা গুরুত্বর বলে জানা গেছে। সেখানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে শুনেছি।

এদিকে ঘটনার জের ধরে পরদিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবু বক্করসহ বিক্ষুব্ধ জনতা হাফিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার বিকালে সরেজমিনে হাফিজ ও রিকসোনার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রিকসোনার বাড়ি ছিল তালাবদ্ধ। তবে হাফিজের বাড়ির দুই কক্ষে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সজল, আরিফসহ অনেকেই জানান, অনৈতিক কর্মকা- দেখে ফেলে ধারালো হাঁসুয়া দিয়ে হাফিজকে কুপিয়ে জখম করে আবু বক্কর। আবার কেউ বলছেন, পালিয়ে যাওয়ার সময় আহত হয়েছে হাফিজ। ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ