IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সার্ভে ও স্টাডিজ সংক্রান্ত ফলাফল শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় বাগমারা উপজেলার মাস্টার প্ল্যান রিভিউ ও আপডেট কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় বাগমারা উপজেলার বর্তমান অবস্থা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বাজার ও বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মৌলিক অবকাঠামোর ওপর পরিচালিত সার্ভে ও স্টাডিজের ফলাফল উপস্থাপন করা হয়।

এ সময় বাগমারা উপজেলাকে পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাস্টার প্ল্যান প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা, জনগণের প্রয়োজন এবং বিদ্যমান অবকাঠামোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় উপস্থাপিত সার্ভে ও স্টাডিজের ফলাফল এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে বাগমারা উপজেলার মাস্টার প্ল্যান রিভিউ ও আপডেট করে ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। এতে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাগমারা উপজেলার সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রিজু তামান্না, সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, শেলটেক কনসালট্যান্টন্স প্রাইভেট লিমিটেড এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, ইউটিএমআইডিপি/ইউএমপিআর-১ এর ডেপুটি টিম লিডার জামাল উদ্দিন, ইউটিএমআইডিপি/ইউএমপিআর-১ এর সিনিয়র কনসালটেন্ট সারোয়ার হোসেন খান, পিডিআরসির সিনিয়র নগর পরিকল্পনাবিদ মবিন রহমান, ইউটিএমআইডিপি/ইউএমপিআর-১ এর জুনিয়র কনসালটেন্ট (পরিকল্পনা) রুবাইয়াত শাহরিয়ার রুপম সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা বাগমারা উপজেলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ