ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোড এর সকল ইজিবাইক চালকদের উপস্থিতিতে মালিক সমিতি কমিটি গঠন করা হয়েছে। পুঠিয়া উপজেলার তাহেরপুর রোড মোট ইজিবাইক গাড়ির সংখ্যা ৮৫ টি। সকল ইজিবাইক মালিকদের অংশগ্রহণে উক্ত কমিটি গঠন করা হয়েছে।
৩ অক্টোবর সকাল ১১ টার সময় তাহেরপুর রোডের পাশে বিল্ডিং এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটিতে সকল ইজিবাইক মালিকদের প্রস্তাবনা ও সমর্থনে সামিউল ইসলামকে সভাপতি ও বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সকল মালিকদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে এই কমিটির গঠন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি সামিউল ইসলাম বলেন, তাহেরপুর রোড সকল ইজিবাইক মালিকদের উপস্থিতিতে ও তাদের মূল্যবান সমর্থনে আমাকে এই সমিতির সভাপতি করায় সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সমিতির সভাপতি আমি একা নয় প্রত্যেকটা গাড়ির মালিকই এই সমিতির সভাপতি বলে আমি মনে করি। আমি চাই এই সমিতির মাধ্যমে ইজিবাইকের চলাফেরা করা সকল যাত্রীদের সেবার মান আরো ভালো করার। এছাড়াও সকল যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে এই সমিতিকে আরো সুসজ্জিত করা। প্রতিটি ইজিবাইকের চালকদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের মধ্যে যাত্রী এবং মালিকদের সেবা প্রদান করা।



