IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীমশহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (উত্তর-পশ্চিমাঞ্চল) কাজের গতি বাড়ানো, পদে বারবার রদবদল বন্ধ এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেছে ‘রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’। আজ রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তর-পশ্চিমাঞ্চল)-এর মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

​ঠিকাদার সমিতির সভাপতি মো: শফিউল আলম বুলু স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ উত্তর-পশ্চিমাঞ্চলের পদ্মা নদী ভাঙন প্রতিরোধ ও জরুরি প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ নদী ভাঙনপ্রবণ ও অতি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও সেখানে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ উপ-বিভাগীয় প্রকৌশলীকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দায়িত্বশীল পদে ঘন ঘন বদলি ও রদবদলের কারণে নদীভাঙন কবলিত এলাকার মানুষ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

​স্মারকলিপিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের জন্য ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, মেহেদী হাসান মিসুক-এর পদায়নের তথ্য আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা এবং তাঁর বদলি বা পদায়নের মূল আদেশ স্থগিত রাখার দাবি জানানো হয়। ঘন ঘন রদবদল ও বদলির সুনির্দিষ্ট প্রশাসনিক কারণ আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ ও যৌক্তিকতা ব্যাখ্যা করার দাবি করা হয়। মাঠপর্যায়ের জটিল কারিগরি কাজ ও নদীভাঙন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা ও দক্ষতা মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান। পদায়নকে কেন্দ্র করে যেকোনো ধরনের আর্থিক অনিয়ম বা রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি। সার্বিক কাজ বাস্তবায়নে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে লিখিত রূপরেখা প্রদানের আহ্বান।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে দাবিগুলো বিবেচনা না করা হলে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণ ও নদীভাঙন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন তাঁরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠিকাদার সমিতির সভাপতি শফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহিন ইকবাল,সিনিয়র সহসভাপতি খন্দকার হাসান কবির,সহসভাপতি খাজা তারেক,সহসাধারণ সম্পাদক রহিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, কোষাধ্যক্ষ সোহেল রানা সরকার দিপু, দপ্তর সম্পাদক টুটুল, সদস্য, সেলিম রেজা, রাজু, মোদাসসারুল হক মমিন, মীর জহিরুল হক টোটন, হাসান, তারেক, মিঠু, পল্টু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930