IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগনিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ

রাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন বসতবাড়ির টয়লেট জোরপূর্বক ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি ও অভিযোগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব কথা বলেন রাজিয়া সুলতানা নামের এক ভুক্তভোগী নারী। অভিযুক্তরা হলেন—খড়খড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী (৫৫) এবং সহকারী শিক্ষক মোঃ মোবাশের হোসেন (৪৫)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিয়া সুলতানা শেলী জানান, তিনি মতিহার থানার ললিতাহার এলাকার মোঃ জামাল উদ্দিনের স্ত্রী। খড়খড়ি বাইপাস উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন নিজ জায়গায় তিনি একটি বাড়ি নির্মাণ শুরু করেন। শুরুতে প্রধান শিক্ষক বাধা দিলে ও পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে লিখিত অভিযোগ জানালে, প্রশাসন থেকে সরকারি সার্ভেয়ার পাঠানো হয়। গত ২৩ মে ২০২৬ তারিখে সরকারি সার্ভেয়ার উভয় পক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি মেপে সীমানা নির্ধারণ করে দেন। সে সময় উভয় পক্ষ তা মেনে নেয় এবং কাগজে স্বাক্ষর করে।

সীমানা পুনর্র্নিধারণের পর গৃহনির্মাণ ও টয়লেটের কাজ চলাকালে শিক্ষক বা কর্মচারীদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু কাজ শেষ হতেই গত ৪ অক্টোবর (রোববার) বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক রমজান আলী ও সহকারী শিক্ষক মোবাশের হোসেন ঘটনাস্থলে যান। রমজান আলী ফোনে দাবি করেন, তাদের স্কুলের নাকি এখনো ৫ ফুট জায়গা পাওনা রয়েছে। রাজিয়া সুলতানা সার্ভেয়ারের মাপজোখের কথা স্মরণ করিয়ে দিলে, কোনো লিখিত নোটিশ ছাড়াই বিবাদীরা জোরপূর্বক নির্মিত টয়লেটের ইটের দেয়াল ভেঙে ফেলেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধান শিক্ষক রমজান আলী ব্যক্তিগত আক্রোশ থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ক্ষতি সাধন করছেন। এ বিষয়ে ভুক্তভোগী মতিহার থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করেছেন।

তিনি আরও জানান, আমার নির্মাণাধীন টয়লেট অগ্রিম কোনো নোটিশ ছাড়াই ভেঙ্গে ফেলা সম্পূর্ণ বেআইনী। যদি স্কুলের জমির মধ্যে সেই টয়লেট হয়ে থাকে তাহলে আমাকে জানানো যেত। যদি স্কুল মেপে সেই জমি পায় তাহলে আমি নিজেই ভেঙ্গে নিবো। কিন্ত তারা কেনো জোরপূর্বক ভাঙ্গলো? স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী ও সহকারী শিক্ষক এবং এনসিপি নেতা মোবাশ্বের হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে এ কাজ করেছে। “বিবাদীদের ক্রমাগত অত্যাচার ও হেনস্তায় আমি চরম অসুস্থ ও নিরুপায় হয়ে পড়েছি। প্রশাসন ও পুলিশের কাছে আমি এই অন্যায় ও ক্ষতির সুষ্ঠু ও ন্যায্য বিচার দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে খড়খড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এনপি নেতা মোবাশ্বের হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, আমার বিরুদ্ধে উঠা অভিযোগ সঠিক নয়। স্কুলেরর জমিতে তিনি টয়লেট নির্মাণ করেছেন। তাকে বিষয়টি ফোনে জানালে তিনি নিজেই বলেন, যদি স্কুলের জায়গার মধ্যে পড়ে তাহলে ভেঙ্গে ফেলেন কোনো সমস্যা। এখন আবার তিনি অভিযোগ করেছেন। মেপে তিনি জায়গা পাবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930