IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ড
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভা

বাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভবানীগঞ্জ ক্লিনিক এর দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

সভায় সভাপতিত্ব করেন বাগমারা বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি জোবায়দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বাগমারার মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রোগীদের প্রতি মানবিক আচরণ, সঠিক রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবার নামে কোনো রোগী যেন হয়রানি বা অতিরিক্ত ব্যয়ের শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বাগমারায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ শরিফুল ইসলাম ও ডাঃ আহসান হাবীব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রচার সম্পাদক শহীদুল ইসলামসহ সমিতির সদস্যরা।

সভায় বাগমারার বেসরকারি স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news