IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাইমান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও তাঁবু জলসানিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরামোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতামূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাই

চারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাই

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট :রাজশাহীর চারঘাটে হাতুড়ি ও চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে রেখে তাঁর ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্ত্বরা। এসময় ভ্যান তফেল আলীর আত্ম চিৎকারে রাস্তায় চলাচলকারীরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশুতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত তফেল আলী উপজেলার অনুপামপুর কারিগরি পাড়া গ্রামের মৃত কানু প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তফেল আলীর ভ্যান ভাড়া করেন। এসময় পরানপুর বাজারের আগে শিশুতলা এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড়ি ও চাকু বের করে ভ্যান চালক তফেল আলীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যান। আহত অবস্থায় তফেল আলীর চিৎকার ও কান্নাকাটি শুনে পথচারী অন্য ভ্যানচালক ও যাত্রীরা এগিয়ে তাঁকে মুমুর্ষ আহত অবস্থায় উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহতভ্যান চালকের দুই হাত ও শরীরে একাধিক মারাক্তক আঘাত থাকায়উন্নত চিকিৎসার জন্য তাকেরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ভ্যানটি উদ্ধার ও দুর্বুত্ত্বদের সনাক্ত ও গ্রেফতারে মাঠে কাজ করছেন পুলিশের একাধিকটিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930