IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পেলোসির ল্যাপটপ চোর সেই ট্রাম্প-সমর্থক গ্রেফতার

পেলোসির ল্যাপটপ চোর সেই ট্রাম্প-সমর্থক গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে ল্যাপটপ চুরি করা রাইলি উইলিয়ামসকে গ্রেফতার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। ওই ল্যাপটপটি তিনি রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে বিক্রি করতে চেয়েছিলেন- এমন অভিযোগে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

গত রোববার আদালতে জমা দেয়া হলফনামায় এফবিআইয়ের এক এজেন্ট জানিয়েছেন, রাইলি জুন উইলিয়ামস নামে এক নারীর বিরুদ্ধে সম্প্রতি ক্যাপিটল ভবনে অনুপ্রবেশ এবং মানুষজনকে পেলোসির অফিসে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে।

পার্লামেন্ট ভবনে ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পর বেশ কিছু ইলেক্ট্রনিকস সরঞ্জাম খোয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা।

দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউইনের মতে, গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো চুরি হওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ার সামিল।

ডিসির জেলা আদালতে জমা দেয়া হলফনামায় বলা হয়েছে, সম্প্রতি এফবিআই একটি সূত্রের সন্ধান পায়, যে নিজেকে রাইলি উইলিয়ামসের ‘রোমান্টিক সঙ্গী’ হিসেবে দাবি করেছেন।

সূত্রটি বলেছে, রাইলি কম্পিউটারটি রাশিয়ায় থাকা তার এক বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলেন, যে ডিভাইসটি রুশ গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে বিক্রি করত।

সূত্রের কথায়, কম্পিউটারটি রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা অজ্ঞাত কোনো কারণে ভেস্তে যায়। ডিভাইসটি হয়তো এখনও রাইলির কাছেই রয়েছে, নাহয় তিনি সেটি নষ্ট করে ফেলেছেন।

এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এফবিআইয়ের তথ্যমতে, দাঙ্গার পরপরই রাইলি উইলিয়ামস পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে পালিয়ে যান। এর পরপরই বন্ধ করে দেন ফোন নম্বরসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো।

ক্যাপিটলে হামলার দু’দিন পর ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল জানিয়েছিলেন, স্পিকারের অফিস থেকে প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত একটি ল্যাপটপ হারিয়ে গেছে। তবে রাইলির কাছে থাকা ল্যাপটপটি সেটাই কি না তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031