ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
এসময় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন,বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপুর্ন প্রতিশ্রুতি। নির্বাচনের আগে বিরোধী দল এটিকে নিয়ে জনগনকে বিভ্রান্তিমুলকঅনেক কথা বলেছেন। কিন্তু আজ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রশ্রিুতিবাস্তবায়ন করেছেন। প্রতিকটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। হয়ত কেউ আগে, না হয় পরে।
তবে সকলেই পাবেন কার্ড।দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল পরিবার পর্যায়ক্রমেফ্যামিলি কার্ডের অধিনে আসবে। কোথায়কোন ধরনের অনিয়ম করা হবে না। পুরোপুরি অনলআনি ডাটার মাধ্যমে নিরপেক্ষ ভাবে পাবেন। কারো হক নষ্ট করা হবে না। তাই প্রতিটি তথ্য সংগ্রহকারীকে নির্ভুল তথ্য সংগ্রজহ করতে হবে।
সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জমানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে নানামুখী আলোচনা করেন।


