ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় জেলা জামায়াতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসাইন, এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি,বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির যুগ্ন আহবায়ক বেলাল মাহমুদ,জামায়াত সমর্থিত কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী জনাব সুজা উদ্দিন জোয়ার্দার,এনসিপি সদস্যসচিব সুলতান মারুফ তালহা সহ ১১ দলীয় ঐক্য কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির নেতৃত্বে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। লংমার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চকে সামনে রেখে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।



