ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক সিরাজগঞ্জ জেলা বিএনপি ও উপজেলা, থানা ও পৌর বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের আল মাহমুদ এভিনিউ (মন্ত্রীর বাসভবন) সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির কার্যক্রমকে ত্বরান্বিত করতে ও কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, মোঃ রাশেদুল হাসান রন্জন, সাংবাদিক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ, সহ – দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ ও তৃণমূল পর্যায়ে গতিশীল করার লক্ষ্যেই দলীয় কোন্দল নিরসন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের বৈঠক ও দিকনির্দেশনামূলক সভার আয়োজন করা হয়। এবং শারদীয় দূর্গা পূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন। দুর্গাপূজা চলাকালীন কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে সহযোগিতার নির্দেশনা দেন।



