IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : “ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে শহিদ শামসুদ্দিন গেইটের পারভীন মোড় এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। র‌্যালি শেষে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু নাঈম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও মোটরযান চালনার স্বীকৃতি স্বরুপ সেরা চালকের সনদপত্র ৪ জনকে সন্মাননা স্মারক ক্রেস্ট হাতে তুলেদেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রত্যেক চালক, যাত্রী ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আধুনিক, প্রযুক্তিনির্ভর, টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য। যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়াভাবে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে।

রাস্তা সংস্কারের পরও দুর্ঘটনা কমার বিষয়ে তিনি বলেন, ধীর ও দ্রুত গতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা থাকলেও অনেক সময় চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কোবরা অন্ত, সিরাজগঞ্জ সদর পুলিশ পরিদর্শক সদর ট্রাফিক সিরাজগঞ্জের মোঃ আবু জাফর, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার,ইসলামিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন সিরাজী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল মমিন সরকার, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলামিয়া সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের রোভারমেট মোঃ জাকারিয়া ইসলাম সেখ,বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর আল ইমরান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ মিনা খাতুন, আব্দুল মতিন শেখ সহ – ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ,অনুষ্ঠানে পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন করেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম প্রমূখ।

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার। এ বছর দিবস পালিত হচ্ছে। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এবং বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং আইন বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ