IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে’পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশনরাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠননিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরিএইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যুস্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবেসিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রজবপুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, এলাকায় উত্তেজনা৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী মাঠ পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনারচাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধারভবন জরাজীর্ণ, নেই চিকিৎসক মান্দায় ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্যসেবা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন আগ্রাদ্বিগুন ও শীতলমাঠ বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/৯-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুন বাজারের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ