IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধারবদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যুযুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলনগোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে তৃতীয় দিনেকাব কার্নিভালপোরশায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-০কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেলমিরপুরে নাশকতার নেপথ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ, দাবি ডিবি কর্মকর্তারআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থিফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ নারী-পুরুষসাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেইনিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশিসাপাহারে জাতীয় যুব দিবস উদযাপনএমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস, ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধার

মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধার

তাহের আলী

তাহের আলী। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাহের আলী উপজেলার সাগরইল গ্রামের মৃত দেওয়ান মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে ধান ক্ষেতের মধ্যে তাঁর লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত তাহের আলীর ছেলে সোহেল বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31