IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডকুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহতরাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎআমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কোথায় আঘাত হানবেগাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুরফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধারবদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যুযুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলনগোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) ভোর চারটার দিকে কুমারখালী
উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকা এলাকার বাসিন্দা শহিদুলের স্ত্রী।

কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মসজিদ পাড়া এলাকার জনে সেখের ছেলে মোমিন এর নেতৃত্বে এঘটনা ঘটে।

নিহতের মা আলেয়া খাতুন জানান, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় অভিযুক্তরা তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে সোমবার ভোর ৪টার দিকে মোনিনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন তাদের বাড়িতে এসে ভাঙচুর চালায়।

এ সময় নিহত নাছিমা খাতুন বাধা দিতে এগিয়ে এলে অভিযুক্ত আকরাম তাকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে নাছিমা খাতুনের পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।

এ ব্যাপারে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31