ধূমকেতু প্রতিবেদক : জমির বায়নাপত্র ও দোকান ভাড়ার চুক্তি নিয়ে বিরোধের জেরে অনশন ও সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন কালাই হাউজের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির।
সোমবার ২ নভেম্বর ২০২৬, বিকেল ৪ ঘটিকায় দরিখবনা এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর কবির জানান, ২০২৩ সালের ৮ নভেম্বর থেকে তিন বছরের জন্য মাসিক ৪৫ হাজার টাকা ভাড়ায় তিনি কালাই হাউজ পরিচালনার দায়িত্ব নেন। চুক্তি অনুযায়ী দুই লাখ টাকা অগ্রিম জামাতন প্রদান করেন এবং দোকানের ডেকোরেশন ও প্রয়োজনীয় মালামাল নিজ অর্থে কেনেন।
তাঁর অভিযোগ, চুক্তির মেয়াদ ৩বছর শেষ হওয়ার পর কোনো পূর্বনোটিশ ছাড়াই কালাই হাউজের মূলফটকে অনশন শুরু করেন এবং ব্যবসা বন্ধ ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন জমির মোট ৯ জন ওয়ারিশের মধ্যে তাদের কয়েকজনের কাজ থেকে বাইনামা রেজিস্ট্রি নেন। জমির বায়নাপত্র নিয়ে আলোচনা চললেও পরবর্তীতে একই সম্পত্তি অন্য ব্যক্তির কাছে বায়নাপত্র করা হয়। প্রকৃত ঘটনা যাচাই না করে তাঁকে ভূমিদস্যু আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক পক্ষে: জাহাঙ্গীর আলম, বাবু দিন মোহাম্মদ, জমির মালিক পক্ষে :- মোছা: মুস্তারি, মো: সবুজ ।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান জাহাঙ্গীর কবির। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অপপ্রচারের প্রতিকার এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।



