ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর অধীনে পরিচালিত ফাজিল-কামিল স্তরের মাদরাসাসমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের দত্ত বাড়ি অবস্থিত হাজী আহমাদ আলী কামিল মাদরাসা, সিরাজগঞ্জের আয়োজনে ফাজিল-কামিল স্তরের মাদরাসাসমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও হাজী আহমাদ আলী কামিল মাদরাসা, সিরাজগঞ্জের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রেজিনা আক্তার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফয়সাল আহমেদ,সহ আরো বিভিন্ন উপজেলা শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।



