ধূমকেতু প্রতিবেদক : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করা হয়েছে।
বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড়পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। একই সাথে এ উদ্বোধনের অংশ হিসেবে রাজশাহীতে বেলুন-ফেস্টুন উড়ান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



