IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। নিহতদের মধ্যে চিকিৎসক, রোগী ও তাদের স্বজন রয়েছেন। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

বৃহস্পতিবার রাতে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকা একটি পাঁচতলা ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হাসপাতালের পরিচালক আহমেদ আল-ফারা জানান, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। নিহতদের মধ্যে শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরাও রয়েছেন।

হামলার পর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ, ওয়ার্ড ও চিকিৎসাকর্মীদের বিশ্রামকক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় আহত এক চিকিৎসক মোহাম্মদ কদেইহ বিবিসিকে জানান, বিস্ফোরণের সময় তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। পরে নিজেই সেখান থেকে বের হতে সক্ষম হন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আবু ইসমাইল এবং অন্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের অভিযোগ, হাসপাতালটিকে হামাস নিজেদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল।

তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার বৈধতা দেওয়ার চেষ্টা এবং নতুন যুদ্ধাপরাধ আড়ালের অপচেষ্টা বলে অভিহিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষও হামলার আগে কোনো সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত তিন বছরে গাজায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন ১ হাজার ১০ জন। সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, গাজার হাসপাতালগুলো মানুষের জীবনরক্ষার কেন্দ্র। এগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

এদিকে, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ১ হাজার ৬২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৭৪ হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31