IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘর
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : এতিম শিশুদের অনেকেরই বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয়। মৌলিক এসব চাহিদা পূরণে রাজশাহীর পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ ( পবা-মোহনপুর ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সংস্থাটির এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এমন মানবিক কার্যক্রম সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, পরিবারের চরম সংকটের মধ্যেও মা ও বোনেরা এতিম সন্তানদের বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি সংগ্রাম করেন। তাঁদের এই আত্মত্যাগের কোনো তুলনা হয় না। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান ও সহায়তার সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে শিশুদের যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে।

তিনি বলেন, সমাজের পিছিয়েপরা ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি বাড়ানো জরুরি। শুধু পবা উপজেলায় সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এসব কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব কর্মসূচির আওতায় আনতে হবে। এতে সহায়তার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড ডিরেক্টর আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রমজান আলী।

অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের খাদ্য ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক শিশুর পড়াশোনার খরচ মেটাতে ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি শিশুর পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি লবণ, ৩ কেজি চিনি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম হরলিক্স ও দুই বক্স বিস্কুট দেওয়া হয়। এ ছাড়া শিশুদের হাতে ছয়টি করে খাতা, ছয়টি কলম, এক প্যাকেট রঙিন পেনসিল, তিনটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবান তুলে দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়।

গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের জীবনমান উন্নয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31