ধূমকেতু প্রতিবেদক : বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ ২৫ বছর বিনামূল্যে বৃক্ষরোপন ও বিতরণ করে আসছেন রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার।
১৫ নভেম্বর, রবিবার নগরীর ২ নং ওয়ার্ড নগরপাড়া পার্কে কৃষ্ণচূড়া, কদম, পেয়ারা সহ বিভিন্ন
প্রজাতীর গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল হাসান হিমেল, সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু ও সমাজসেবক ইমরান হোসেন লিখন।


