IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়ি

পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়ি

ধূমকেতু প্রতিবেদক, এম রইচ উদ্দিন, পোরশা : নওগাঁর পোরশায় এক সময় সর্বত্রই ছিল মাটির তৈরী বাড়ি। বর্তমান ইট পাথরেরর যুগে মাটির বাড়ি প্রায় বিলিন হতে চলেছে। তারপরেও অনেক গ্রামে এখনও টিকে আছে মাটির তৈরী একতলা, দুইতলা ও তিনতলা বাড়ি। আর এ মাটির তৈরী বাড়িগুলি টিনের ছাউনি দিয়ে শতশত বছর ধরে বসবাস বাস করছেন এ অঞ্চলের মানুষ।

এরকমই মাটির তৈরী একটি তিনতলা বাড়ি দেখা গেছে নিতপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে। যে বাড়িটি তৈরী করা হয়েছে প্রায় ৪০ থেকে ৪২ বছর আগে।

বালিমাটি, বাঁশ, তালগাছের তৈরী তীর ও ছাউনিতে ঢেউটিন ব্যবহার করে নির্মিত ব্যতিক্রমী বাড়িটি এখনো ভাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

আধুনিক এ যুগে আধুনিক সব নির্মাণসামগ্রী ব্যবহার না করে মাটির তৈরি বাড়িটি স্থানীয়ভাবে জনমনে কৌতূহলের সৃষ্টি করেছে। বাড়িটির মালিক প্রয়াত শামসুজ্জোহা। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বর্তমানে বাড়িটিতে তাঁর দুই ছেলে আতিকুর রহমান সরকার (৩৬) ও ছোট ছেলে বকুল সরকার (২০) পরিবার নিয়ে বসবাস করছেন। এ ছাড়াও দুই মেয়ে রয়েছেন।

ছয় কক্ষবিশিষ্ট বাড়িটি নির্মাণে সে সময় প্রায় দেড় লাখ টাকার বেশি ব্যয় হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের সদস্যরা জানান, তাদের বাবা বেঁচে থাকাকালীন বাড়িটি প্রথম অবস্থায় দুইতলা নির্মাণ করেছিলেন। এসময় তিনি লক্ষ করলেন পাশের এক আত্মীয় তাঁদের বাড়ির চেয়ে উঁচু ভবন নির্মাণ করেছেন। ফলে একরকম অভিমান থেকে বাড়িটি তিনতলায় উন্নীত করেন। তবে তাদের বাবা জীবিত থাকাকালে এই ছয় কক্ষবিশিষ্ট তিনতলা বাড়িতেই বসবাস করতেন।

বর্তমানে পরিবারের সদস্যসংখ্যা কম হওয়ায় বাড়িটির নিচতলা বেশি ব্যবহার করা হয়। তবে ২য় তলা ও ৩য় তলা খুব একটা ব্যবহার করা হয়না বলে জানান তারা। তবে পারিবারের সদস্যরা জানান, শামসুজ্জোহা ২০১১ সালে মারা গেলেও তাঁর স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা বাড়িটি পরিবারের কাছে আবেগ ও ঐতিহ্যের অংশ হিসাবেই তারা ধরেন। গ্রামবাংলার পুরোনো নির্মাণশৈলীর এমন ৩ তলা বাড়ি সচরাচর দেখা যায় না। তবে মাটির বাড়ির নির্মাণকৌশল, ব্যবহৃত উপকরণ ও দীর্ঘস্থায়িত্ব নিয়ে এ উপজেলার গ্রাম গুলিতে এখনও কয়েক হাজার বাড়ি রয়েছে দাড়িয়ে। যে বাড়িতে বসবাস করছেন এ উপজেলার লক্ষাধীক মানুষ। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31