IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধননিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> রাজশাহী >> রাজশাহীতে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ

রাজশাহীতে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জনশুমারি ও গৃহগণনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ১০ বছরের দেশের পরিকল্পনা কেমন হবে সেটি নির্ভর করছে জনশুমারির সঠিক তথ্যের উপর। তাই জনশুমারি খুব গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বিভাগের এই তথ্য নিয়েই সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা করে। তাই জনশুমারিতে ভুল হলে সঠিক পরিকল্পনা নেওয়া কঠিন কাজ হবে। তাই প্রতিটি কর্মকর্তাকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি জনশুমারিতে অংশ নেওয়া প্রত্যেক কর্মকর্তাকে আন্তরিকতার সাথে কাজ করার আহŸান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান। পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক। জেলা প্রশাসনের সহকারী কমিশনার অভিজিত সরকারসহ উপজেলার শুমারি সমন্বয়কারী ও জোনাল কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এতে রাজশাহীর ৯টি উপজেলার ৭২ জন শুমারি সমন্বয়কারী ও জোনাল কর্মকর্তা অংশ নিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ