ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ৩ টার সময় অনুষ্ঠানিক ভাবে আগত চাষীদের মাঝে এই প্রণোদনার বীজ ও সারবিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুঠিয়া দুর্গাপুর সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, কৃষক নেতা রিপন রেজা এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ৫ হাজার ৩০০ জন চাষীদের মাঝে সরিষা, গম, মসুর ও খেসারি বীজ সার বিতরণ করা হয়।



