IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণ
Home >> টপ নিউজ >> বিনোদন >> চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর

চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর

ধূমকেতু নিউজ ডেস্ক : গেল রোজার ঈদে গায়িকা হয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কণ্ঠ দিয়েছিলেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি গানে। এবার নায়িকার কণ্ঠে থাকছে সিনেমার গান। গাইবেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক জাহিদ হোসেন।

তিনি জানান, গানটি নিয়ে ইতিমধ্যে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি গাওয়ার সম্মতিও দিয়েছেন। কবির বকুলের কথায় গানটির রেকর্ডিং হবে আগামী ডিসেম্বরে।

বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিই। এর আগে আমার “মাতৃত্ব” সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।’

নির্মাতা আরও বলেন, ‘রিচুয়াল গানের সিদ্ধান্তের পর মনে হলো, বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ প্লেব্যাক করালে মন্দ হয় না। ইতিমধ্যে তিনি একটি মৌলিক গান গেয়েছেন। সেই ভাবনা বুবলীকে জানালে তিনি সম্মতি জানান। গান তৈরির কাজ প্রায় শেষ। বুবলীর সঙ্গে আলোচনা করে আগামী ডিসেম্বরে রেকর্ড করার পরিকল্পনা করেছি।’

‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে। নির্মাতা জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা, যেখানে দুজন মানুষের গল্পের মধ্যদিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য। বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

নির্মাতা জানান, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া সিনেমার নতুন লটের শুটিং দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরবেন বুবলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news