IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর পর্যন্ত চলমান জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের অ্যাক্টিভিজমের উদ্যোগ হিসাবে বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাক্ষর সংগ্রহ কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী, যুব প্রতিনিধি, লোকমোর্চা সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচী উপলক্ষে সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা চত্বরে র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। এরপর র‌্যালিটি মহাদেবপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএসডিও-গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, উপজেলা লোকেমার্চা কমিটির চেয়ারপার্সন সাংবাদিক মো. লিয়াকত আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারীদের উপর যে সকল নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটছে তার প্রতি সংবেদনশীল হওয়া এবং কমিয়ে আনার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান। আলোচনা সভা শেষে লোকমোর্চা ও যুব প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন।

উল্লেখ্য বিএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news