IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদের

নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদের

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এ ঘটনাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সব সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব দাবি করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৪ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোকানপাট ও বাড়ির পাশে ফেলে রাখা ময়লার স্তূপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে ওই আগুনের ছবি দূর থেকে ধারণ করা একটি অস্পষ্ট ক্যামেরার ফুটেজ থেকে সংগ্রহ করে প্রযুক্তির মাধ্যমে বড় করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়।

বিএনপি নেতাদের দাবি, আগুন লাগার ওই ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অপপ্রচার চালানো হচ্ছে। অথচ কার্যালয়ের ভেতরে কিংবা আশপাশে কোথাও আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি ঘটনাস্থলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেও এ ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষ করার প্রমাণ পাওয়া যায়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত পারিবারিক বাড়ি এ এলাকায় অবস্থিত হওয়ায় একটি ছোট ঘটনাকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31