IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘ক্ষমতাসীনরা ইতিহাস গিলে খাচ্ছে’

‘ক্ষমতাসীনরা ইতিহাস গিলে খাচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিন ক্ষমতাসীনরা ইতিহাস গিলে খাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ স্মরণে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এর আয়োজন করে শহীদ আসাদ ফাউন্ডেশন।

মান্না বলেন, ‘এখন যারা ক্ষমতায় আছে তারা আসাদকে স্মরণ করবে না। তারা তো প্রতিদিন ইতিহাস গিলে খাচ্ছে। সব কিছু একজন করেছেন, আর কেউ নেই। সব কৃতিত্ব, প্রশংসা একজনের প্রাপ্য, আর কেউ পেতে পারে না। ১১ দফা আন্দোলন না হলে এক দফা তথা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যেত কীভাবে, সেটা বড় প্রশ্ন।’

‘তারপরও এই দিনকে, এই ঘটনাকে তারা (আওয়ামী লীগ) কবর দিতে চায়। যে কারণে আসাদ বাংলাদেশের মানুষের কাছে এখন আর ওইরকম আইকন নেই।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস এমন যে, কোনো না কোনোভাবে মানুষের কাছে আলো ছড়ায়। চেষ্টা করলে কোনো শাসক সেটা বদলে দিতে পারে না। ইচ্ছা করলেই ইতিহাস বানানো যাবে না, ইতিহাসের কান টেনে লম্বা করা যাবে না। ইতিহাসকে যেমন খুশি তেমন রঙতুলি দিয়ে আঁকতে পারেন না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আইয়ুব খান তো স্বৈরশাসক ছিলেন, জবরদস্তি করে ক্ষমতা দখল করেছিলেন। ১০ বছর ছলে-বলে-কৌশলে ক্ষমতায় ছিলেন। তাকে সবাই মনে করছিল আয়রনম্যান। ওনাকে কেউ সরাতে পারবেন না। অথচ আইয়ুব খানকে চলে যেতে হয়েছে।’

তিনি বলেন, আইয়ুব খানের পুলিশ যখন গুলি করত তখন তারা একটা লাল ফিতা দিয়ে রাখত। লাল ফিতা পার হলে গুলি করা হতো। এখন গলির মধ্য দিয়ে বেরোনোর সাথে সাথে গুলি করা হয়। এখন মানুষের জীবন কচুপাতার পানির মতো। এখন যা হয়েছে এতটাও খারাপ সময় তখনও (পাকিস্তান আমলে) ছিল না।

‘আসাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সব ধরনের অন্যায়ের বিরোধিতা করতে হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ছাড়াও আলোচনা সভায় আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930