IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাইডেনের বিলাসবহুল উড়োজাহাজে কী আছে

বাইডেনের বিলাসবহুল উড়োজাহাজে কী আছে

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এখন থেকে বাইডেনের সার্বক্ষণিক ব্যবহারের জন্য তৈরি থাকবে একটি বোয়িং ৭৪৭–২০০বি উড়োজাহাজ। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ উড়োজাহাজ হিসেবে বিবেচিত। এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

উড়জাহাজটিতে রয়েছে উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ও নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে অবস্থানের সময় মোবাইলে হোয়াইট হাউসকে যে কোনো কমান্ড দিতে পারবেন প্রেসিডেন্ট। তিন তলা বিশিষ্ট উড়জাহাজটির ভেতরে প্রায় ৪ হাজার বর্গফুট জায়গা রয়েছে।

এর সিংহভাগ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বরাদ্দ। এতে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম ও কনফারেন্স রুম রয়েছে। একান্তে সময় কাটানোর জন্য বিশেষ জায়গা রয়েছে। সিনিয়র সদস্যদের জন্য রয়েছে আলাদা অফিস রুমও।

এছাড়াও রয়েছে দুটি খাবারের জায়গা। যেখানে একসঙ্গে ১০০ জন বসে খেতে পারেন। সিনিয়র সদস্য, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বিমানের কর্মীদের জন্য আলাদা থাকার জায়গাও আছে। এই বিমানের জ্বালানি ধারণ ক্ষমতা এতটাই যে, সারা বিশ্বে চক্কর দিতে পারবে।

এয়ার ফোর্স ওয়ান একসঙ্গে ২৬ জন ক্রু সদস্যসহ মোট ১০২ জন যাত্রীকে উড়িয়ে নিয়ে যেতে পারে। সবার জন্যই আলাদা শোওয়ার ব্যবস্থা রয়েছে। সবসময় চিকিৎসক থাকেন এবং প্রেসিডেন্টের জন্য রক্ত মজুত থাকে।

রাস্তায় চলার সময় প্রেসিডেন্টের গাড়ির আগে-পিছে যেমন আরও অন্য গাড়ি থাকে কনভয়ে। তেমনি প্রেসিডেন্টের প্লেনের আগেও কিছু কার্গো প্লেন থাকে।

১৯৯০ সালে বোয়িং প্রথমবারের মতো এয়ার ওয়ান উড়োজাহাজ দেয়। এটি প্রথম ব্যবহার করেন জর্জ এইচ ডব্লিউ বুশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news