ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাননো হয়েছে।
শনিবার এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা।
অভিনন্দন বার্তায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ সকল কার্যনিবার্হী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন।
ফটোজার্নালিস্টদের দীর্ঘদিনের দাবি যে সকল সদস্য এখনো আরইউজের সদস্য পদ পাননি তাদের সদস্য পদের ব্যবস্থা করবেন। রাজশাহীর সাংবাদিকদের ওয়েজ বোড্রের মাধ্যমে বেতন ভাতার সমস্যা নিরাসনে অবদান রাখবেন বলে আশা করি। নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।


