IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার
Home >> রাজশাহী >> রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে মহানগরীর ১৭নং ওয়ার্ডের আওতাধীন বড়বনগ্রাম কুচপাড়ায় ফলক উন্মোচন ও নির্মাণ কাজের সূচনা করে হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির ১টি স্কুল ভবন, ১টি কলেজ ভবন, ২টি ছাত্রাবাস, ১টি অধ্যক্ষ ভবনের নির্মাণ কাজ শুরু হলো। প্রতিটি ভবন হবে ৫তলা বিশিষ্ট।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীতে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। হলি ক্রস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষাঙ্গনে নতুন মাইলফলক সূচিত হলো। হলি ক্রস স্কুল এন্ড কলেজটি নির্মাণ ও পরিচালনায় আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

মেয়র আরো বলেন, অতীতের মতো আগামীতেও আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। আমি পারস্পারিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোকবুল হোসেন বলেন, শিক্ষানগরীতে রাজশাহীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে এখনো ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। হলি ক্রস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে রাজশাহীতে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান যোগ হলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট যোসেফ প্রভিন্স, বাংলাদেশের হলি ক্রস ব্রাদারস্ প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার ডা. সুবল লরেন্স রোজারিও, সিএসসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী হলি ক্রস স্কুল এন্ড কলেজে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হবে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা করা হবে। আগামীতে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহীর ডিডি, এসটিডি বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা।

এসময় উপস্থিত ছিলেন, মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, বোয়ালিয়া থানা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31