IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> উত্তর কোরিয়ার কূটনীতিকের দক্ষিণে আশ্রয় নিয়ে তোলপাড়

উত্তর কোরিয়ার কূটনীতিকের দক্ষিণে আশ্রয় নিয়ে তোলপাড়

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার এক উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তার দক্ষিণ কোরিয়ায় আশ্রয় গ্রহণ নিয়ে তোলাপাড় সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন উত্তর কোরিয়ার এক উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তা।

সোমবার দেশটির প্রধান সংবাদপত্র মায়েইল বিজনেস ডেইলি জানায়, রিউ হিউন-উ নামের এই কর্মকর্তা কুয়েতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

ধারণা করা হচ্ছে, ২০১৯ এর সেপ্টেম্বরে তিনি পরিবারসহ দক্ষিণ কোরিয়ায় চলে আসেন। তিনি তার সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিতে এই কাজ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে রিউ হিউন-উ ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় আসেন কিন্তু তার আশ্রয়ের খবর এতদিন পর্যন্ত গোপন রাখা হয়েছিল।

২০১৭ সাল থেকে তিনি কুয়েতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

ধারণা করা হয়, রিউ উত্তর কোরিয়ার গোপন তহবিলের প্রধান জন ইল চুনের জামাতা।
যুক্তরাজ্যে নিয়োজিত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত থায়ে ইয়ং-হো ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন।

এরপর প্রথম আশ্রিত ব্যক্তি হিসেবে তিনি ২০২০ এ দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ইতালিতে নিয়োজিত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সং গিলও একই কাজ করেছিলেন।

২০১৮ সালে তার নিখোঁজ হওয়ার খবর বের হয়। পরবর্তীকালে ২০২০ সালে জানা যায় তিনি দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন। তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা রিউ হিউন-উ’র আশ্রয়ের খবর অস্বীকার করেছে।

উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের দক্ষিণ কোরিয়ায় আশ্রয়ের ঘটনা বেশ বিরল। যদিও প্রতিবছর প্রায় এক হাজার উত্তর কোরিয়ান নাগরিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসে।

তবে পালিয়ে আসার প্রক্রিয়াটি মোটেও সহজ নয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কড়া প্রহরার সীমান্ত তাদের পার হতে হয় অথবা চীনের সীমান্তের মাধ্যমে প্রবেশ করতে হয়।

এক্ষেত্রে তাদের আবার উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর ঝুঁকিও থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31