IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ক্লাশরুম সঙ্কটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সঙ্কটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।

বেসরকারি কিন্ডারগার্টেনগুলো খোলার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, এগুলো তাদের সিদ্ধান্ত তারা নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয়।

তিনি বলেন, ১৮ বছরের কম হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সুযোগ নেই। তবে শিক্ষকদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ভ্যাকসিন চাওয়া হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।

ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার কিছু পরিবর্তন আনে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা বলা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news