IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে প্রথম অ্যাটর্নি হচ্ছেন একজন মুসলিম

যুক্তরাষ্ট্রে প্রথম অ্যাটর্নি হচ্ছেন একজন মুসলিম

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অ্যাটর্নি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একজন মুসলিম। তিনি হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা মোহসিন। মিশিগানের বর্তমান অ্যাটর্নি ম্যাথু সিনডারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মিশিগানের পূর্বাঞ্চলীয় অঞ্চলে তিন বছর দায়িত্ব পালন করার পরে আগামী ১ ফেব্রুয়ারি পদত্যাগ করতে যাচ্ছেন বর্তমান ইউএস অ্যাটর্নি ম্যাথু সিনডার। তার বদলে দায়িত্ব গ্রহণ করবেন সায়মা মোহসিন। ৫২ বছর বয়সী সায়মা বর্তমানে পূর্ব মিশিগানের সহকারী ইউএস অ্যাটর্নি হিসাবে কর্মরত রয়েছেন।

মিশিগানের বহুল প্রচারিত একটি পত্রিকা জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি নিজের দায়িত্ব বুঝে নেবেন ৫২ বছর বয়সী সায়মা মোহসিন। তাকে নিয়ে ওই পত্রিকাটি বলেছে, এশীয় বংশোদ্ভূত একজন অভিবাসী হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে বৈচিত্র্য নিয়ে আসবেন তিনি। রাজ্যের পূর্বাঞ্চলের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তাও হবেন তিনি।

২০০২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসে কর্মরত ছিলেন সায়মা মোহসিন। এছাড়া মার্কিন অ্যাটর্নি অফিসের সহিংস ও সংঘবদ্ধ অপরাধ ইউনিট, ড্রাগ টাস্কফোর্স, সাধারণ অপরাধ ইউনিট ও মার্কিন বিচার মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন সায়মা।

যুক্তরাষ্ট্রের প্রতিটি জেলার প্রধান কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা হলেন অ্যাটর্নিরা। এ ছাড়া দেওয়ানি মামলাগুলোতে যেখানে সরকার একটি পক্ষ, তাতেও যুক্ত থাকেন তারা।

বর্তমান অ্যাটর্নি ম্যাথু সিনডার বলেছেন, ‘আমার জানা মতে সেরা ফেডারেল প্রসিকিউটরদের একজন সায়মা মোহসিন। তার হাতে এই অফিসটি ছেড়ে চলে যেতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট।’

তিনি আরও বলেন, ‘সায়মা একজন প্রগতিশীল আইনজীবী এবং একজন মেধাবী ব্যবস্থাপক।’

সায়মা মোহসিন নিউজার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আইনের উপরে ডিগ্রি অর্জন করেছেন। তিনি নিউইয়র্ক সিটিতে সহকারী জেলা অ্যাটর্নি হয়েছিলেন এবং তারপরে নিউজার্সির ফৌজদারি বিচার বিভাগের পক্ষ থেকে রাজ্যের হয়ে কাজ করেছিলেন। তিনি সংগঠিত অপরাধ ও জালিয়াতির ক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

এক বিবৃতিতে সায়মা মোহসিন বলেছেন, ‘ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি হিসাবে মিশিগানের পূর্ব জেলার নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করা আমার পক্ষে এক বড় সম্মানের বিষয়।’ তিনি আরও বলেন, ‘বিশ্বস্তভাবে আইন কার্যকর করা এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই দায়িত্ব পালন করার জন্য আমি আন্তরিক প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে স্থায়ী অ্যাটর্নি হিসেবে মনোনীত হতে সিনিটের অনুমোদন লাগবে সায়মা মোহসিনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31