IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> জাতিসংঘের শান্তি প্রচেষ্টায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

জাতিসংঘের শান্তি প্রচেষ্টায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘের শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি প্রচেষ্টার প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি আজ বুধবার জাতিসংঘ শান্তি বিনির্মাণ তহবিলে আর্থিক অবদান বৃদ্ধির প্রয়াসে ভার্চুয়ালি আয়োজিত উচ্চ পর্যায়ের পুর্নভরণ সম্মেলনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশের এই প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এবং কানাডা, জার্মানি, সিয়েরা লিওন ও সুদান সরকার যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে। সম্মেলনে জাতিসংঘের শান্তি বিনির্মাণ তহবিলে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমান অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে। আজ এখানে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এসময় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, কোভিড-১৯ মোকাবেলার কঠিনতম সময়েও শান্তিবিনির্মাণ তহবিলে আর্থিক সহযোগিতা প্রদান বিশ্বশান্তির প্রতি বাংলাদেশের সুদৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতিরই বহি:প্রকাশ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও শান্তিবিনির্মাণ পদক্ষেপে বাংলাদেশের অমূল্য অবদানের পাশাপাশি বাড়তি হিসেবে আর্থিক এই সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করা হলো।

শান্তিবিনির্মাণ পদক্ষেপে বহু বছর ধরে তহবিল ঘাটতির বিষয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ পুনর্ব্যক্ত করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শান্তিবিনির্মাণ অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

শান্তিবিনির্মাণ ও টেকসই শান্তি বিষয়ে সাম্প্রতিক সময়ে গৃহীত দুটি রেজুলেশনের উদাহরণ টেনে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বাংলাদেশ শান্তিবিনির্মাণ তহবিলের জরুরি সম্পদ সংগ্রহের সকল আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন যুগিয়ে যাবে।

উল্লেখ্য সম্প্রতি গৃহীত উক্ত রেজুলেশন অনুযায়ী আগামী ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদে এ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বাংলাদেশসহ অনেক দেশের অর্থনীতিতে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব সত্ত্বেও সংঘাতপূর্ণ দেশগুলির শান্তিবিনির্মাণ প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি; কারণ এটি তাদের জাতীয় অগ্রাধিকার। সংঘাতপ্রবণ দেশগুলো যাতে শান্তিবিনির্মাণের ইতিবাচক ফলাফল ঘরে তুলতে পারে সেজন্য তাদের জাতীয় প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বিনির্মাণ বিষয়টিতে বিশেষ গুরুত্ব প্রদান করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্য শান্তিবিনির্মাণ তহবিলের আবশ্যকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সমাজের সকল অংশ সমানভাবে যাতে এই তহবিলের সুফল ভোগ করতে পারে অবশ্যই তা নিশ্চিত হতে হবে।

শান্তিবিনির্মাণ তহবিলের ২০২০-২০২৪ বিনিয়োগ কৌশলে স্বেচ্ছা-অবদানকে উৎসাহিত করতে উচ্চ পর্যায়ের এই পুনর্ভরণ সম্মেলন আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব, সিয়েরা লিওনের রাষ্ট্রপতি, সুদানের প্রধানমন্ত্রী এবং কানাডা ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31