IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলের নতুন অভিযান পরিকল্পনা নিয়ে যা বলছে ইরান

ইসরাইলের নতুন অভিযান পরিকল্পনা নিয়ে যা বলছে ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন অভিযান পরিচালন পরিকল্পনা নিয়ে ইসরাইলের হুশিয়ারিকে কোনো পাত্তা দিচ্ছে না ইরান।

ইরানে হামলার শক্তি দখলদার ইসরাইলের নেই এবং তাদের এ ধরণের কোনো পরিকল্পনাও নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের দফতরের প্রধান মাহমুদ ওয়ায়েজি।

মঙ্গলবার ইসরাইলি শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাবি বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালন পরিকল্পনা নবায়ন করা হচ্ছে।

এর জবাবে ইরানের প্রেসিডেন্টের দফতরের প্রধান বলেন, এই অঞ্চলের মানুষ দখলদার ইসরাইলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্কে অবহিত। তারা আসলে এ ধরণের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়। বাস্তবে এমন সাহস তাদের নেই।

তেলআবিব ইউনিভার্সিটিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাবি বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়া কিংবা কয়েকটি ক্ষেত্রে উন্নতিসহ একই ধরনের চুক্তি করলে তা হবে কৌশলগত ও পরিচালন দৃষ্টিভঙ্গি থেকে খারাপ এবং ভুল।

ইরানের সঙ্গে যেকোনো কূটনৈতিক অঙ্গীকারের পথে সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিষ্কার আভাসের পরেই ইসরাইলি সেনাপ্রধানের এমন মন্তব্য এসেছে।

মার্কিন নীতিনির্ধারণের ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর প্রধানের মন্তব্য একেবারে বিরল। এতে ইসরাইলি সরকারের পূর্ব-সমর্থন রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31