IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার বিধিনিষেধ না মেনে এমপিরা নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

করোনা সংক্রমণের বিস্তার রোধে বেশি রাতে বাইরে না যাওয়ার নির্দেশ থাকলেও জাপানের ক্ষমতাসীন জোটের কয়েকজন আইনপ্রণেতা সেই নির্দেশ মানেননি৷ খবর জাপান টাইমস ও ডয়েচে ভেলের।

হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জাপান সরকার মহামারীটির বিস্তার রোধে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে৷

তবে ক্ষমতাসীন জোটের একাধিক সাংসদকে গভীর রাতে দেখা গেছে নাইটক্লাবে৷ তাই বিব্রত প্রধানমন্ত্রী সংসদে বলেন, এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত৷

আমি জনগণকে রাত ৮টার পর বাইরে না খেতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করছি৷ আইনপ্রণেতাদের সবাইকে জনগণের মনোভাব বুঝতে হবে৷

করোনার তীব্র সংক্রমণ ঠেকাতে এ মাসে টোকিওসহ অন্য অঞ্চলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ বার এবং রেস্তোরাঁগুলো রাত ৮টার পর বন্ধ রাখার কথা বলা হলেও নিয়ম অমান্যকারীদের জন্য কোনো শাস্তির বিধান নেই৷

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক দলের প্রবীণ আইনপ্রণেতা মাৎসুমোতো টোকিওর দুটি নাইটক্লাবে গিয়েছিলেন৷ আরেক আইনপ্রণেতা কিয়োহিকো শুক্রবার রাতে একটি নাইটক্লাবে যাওয়ার কথা জানান৷

এ ঘটনা নিয়ে টুইটারেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন৷ একজন লিখেছেন– জনগণের ক্ষোভে ফেটে পড়া এখন শুধু সময়ের ব্যাপার৷ আমি চাই তারা পদত্যাগ করুক৷

আরেকজন টুইট করেছেন, তারা আসলেই বোকা। তাদের কি ধারণা- জনগণ তাদের কার্যকলাপ বুঝতে পারে না? যদি তা ভেবে থাকেন, তা হলে তারা জনগণের প্রতিনিধিত্ব করার অযোগ্য৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31