IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ৮ মে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যুবরণ করেছিল।

শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আট হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫৪ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৪ হাজার ৪০৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে সুস্থ হলেন চার লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২৭৯টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৫টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ৩৫ হাজার ৭৭৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৯১ হাজার ৬৩৯টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫১ শতাংশ।

দেশে বর্তমানে ২০৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে ১১৬টি, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৬০টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ ছয় জন, আর নারী একজন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ছয় হাজার ১৩৩ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৯৬১ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৭ শতাংশ, আর নারী ২৪ দশমিক ২৩ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31