IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আরেকটি টিকার উদ্ভাবন, ভাইরাসের নতুন ধরণ ঠেকাতেও কার্যকর

আরেকটি টিকার উদ্ভাবন, ভাইরাসের নতুন ধরণ ঠেকাতেও কার্যকর

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে পরিচালিত বিস্তারিত এক পরীক্ষায় দেখা গেছে যে করোনাভাইরোসের নতুন একটি ভ্যাকসিন ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। নোভাভ্যাক্স উদ্ভাবিত এই টিকাটি ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটির বিরুদ্ধেও কার্যকর বলে জানিয়েছেন বিবিসির মেডিকেল এডিটর ফারগুস ওয়ালস।

যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনাভাইরাসের তিনটি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা, অপরটি ফাইজার-বায়োএনটেক এবং তৃতীয়টি ঔষধ কোম্পানি মর্ডানার টিকা।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। এই ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষ অংশ নেয়, যাদের ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছরের বেশি।

দক্ষিণ আফ্রিকাতে বেশিরভাগ মানুষ করোনাভাইরাসের একটি নতুন ধরণে আক্রান্ত। সেখানে চালানো ট্রায়ালে দেখা গেছে, যাদের এইচআইভি নেই তাদের ক্ষেত্রে এটি ৬০ শতাংশ কার্যকর হয়েছে। নোভাভ্যাক্স-এর প্রধান নির্বাহী স্ট্যান অ্যার্ক বলেছেন যে যুক্তরাজ্যে ট্রায়ালের ফলাফল “চমৎকার” এবং “ততটাই ভালো যতটা আমরা আশা করেছিলাম”।

আর দক্ষিণ আফ্রিকার ব্যাপারে তিনি বলেছেন যে সেখানকার ফলাফল মানুষের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ‘সুখবর’কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে যুক্তরাজ্যের ঔষধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এখন এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখবে।

যুক্তরাজ্য এরই মধ্যে এই টিকার ছয় কোটি ডোজ কেনার জন্য আদেশ দিয়েছে, আর এই টিকা তৈরি হবে স্টকটন-অন-টিজ শহরে। সরকার বলছে, যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে দেশটি।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, যদি নতুন এই টিকা অনুমোদন পেয়ে যায়, তাহলে এনএইচএস এটি প্রয়োগ শুরু করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, “এটি একটি ইতিবাচক খবর। যদি মেডিসিন নিয়ন্ত্রকরা এটির অনুমোদন দেয়, তাহলে নোভাভ্যক্স ভ্যাকসিন আমাদের টিকাদান কর্মসূচীকে জোরদার করবে এবং এই ভয়াবহ ভাইরাস মোকাবেলায় এটি হবে আরেকটি অস্ত্র”।

“আমি গর্বিত যে যুক্তরাজ্য আরেকটি উদ্ভাবনে সামনের সারিতে রয়েছে। আমি মেধাবী বিজ্ঞানী এবং গবেষকদের ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে যে হাজার হাজার স্বেচ্ছাসেবী ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই”।

যুক্তরাজ্যের নোভাভ্যাক্স ট্রায়ালের প্রধান ইনভেস্টিগেটর অধ্যাপক পল হিথ বলেন, “এই ফলাফল খুবই রোমাঞ্চকর, যা দেখাচ্ছে যে টিকাটি বেশ কার্যকর এবং নিরাপদ। আরও গুরুত্বপূর্ণ হল, যুক্তরাজ্যে ভাইরাসের নতুন যে ধরণটি দ্রুত ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধেও এটি কাজ করে”।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের এক্সপেরিমেন্টাল মেডিসিনের অধ্যাপক পিটার ওপেনশ বলেন, যুক্তরাজ্যে ট্রায়ালে এই ভ্যাকসিনের যে ফলাফল দেখা গেছে তা ‘চমৎকার’, কিন্তু দক্ষিণ আফ্রিকার পরীক্ষায় যে এটি কিছুটা কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেটা ‘উদ্বেগের’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31