IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> জানা-অজানা >> বিপন্ন পাহাড়ি কচ্ছপ বাড়ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়

বিপন্ন পাহাড়ি কচ্ছপ বাড়ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়


ধূমকেতু নিউজ ডেস্ক : এক পশলা বৃষ্টির পর রোদ উঠেছে; বড়দের নড়াচড়া কম। খাবার নিয়ে ব্যস্ততার মধ্যেই ছোটরা রোদের খোঁজে চলেছে খাঁচার এ প্রান্ত থেকে ও প্রান্তে।

কচ্ছপের ছোট খাঁচাটা চিড়িয়াখানায় প্রবেশপথের ডানপাশে সীমানা দেয়ালঘেঁষা। সেখানে তেমন ভিড় নেই, কয়েকজন শিশু উঁকি দিয়ে দেখছে ব্যতিক্রমী কচ্ছপগুলোকে।

চট্টগ্রাম চিড়িয়াখানার এই খাঁচাতেই বাড়ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত অতি বিপন্ন এই ‘হলুদ পাহাড়ি কচ্ছপ’ পরিবার।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, প্রায় ১৫ বছর আগে চট্টগ্রামের কোনো পাহাড়ি অঞ্চল থেকে তিনটি হলুদ পাহাড়ি কচ্ছপ আনা হয়েছিল চিড়িয়াখানায়।

“এর মধ্যে ২০১৩ সালের শেষ দিকে চারটি কচ্ছপের বাচ্চার জন্ম হয়। এখন মোট সাতটি হলুদ পাহাড়ি কচ্ছপ আছে। যার মধ্যে চারটি পুরুষ আর তিনটি মেয়ে। তিনটি বড় কচ্ছপের বয়স ২০ বছরের মতো। ছোটগুলোর বয়স সাত বছর প্রায়।”

তবে ২০১৩ সালের পর আর ডিম দেয়নি কচ্ছপগুলো। হলুদ পাহাড়ি কচ্ছপের ইংরেজি নাম Elongated tortoise আর বৈজ্ঞানিক নাম Indotestudo elongata ।

বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ বনে এদের দেখা মেলে। পাহাড়ি ঘন বন, ঝোঁপঝাড় ও ছড়ার আশেপাশে থাকে। কিন্তু অন্য কচ্ছপের মতো পানিতে নয় বরং ডাঙাতেই বেশিরভাগ সময় কাটে তাদের।

বাংলাদেশে ছাড়াও ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড উপদ্বীপ, মালয়েশিয়া, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ও দক্ষিণ চীন অঞ্চলে এদের বাস।

আইইউসিএনের ২০১৫ সালের তালিকায় লাল তালিকাভুক্ত বিপন্ন এই হলুদ পাহাড়ি কচ্ছপ। ২০২০ সালের তালিকা অনুসারে এরা অতি বিপন্ন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, ‍“বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগে এদের দেখেছিলাম। এরা সংখ্যায় খুবই কম হওয়ায় ইদানিং সচরাচর চোখে পড়ে না। এরা মূলত ডাঙাবাসী কচ্ছপ।”

হলুদ পাহাড়ি কচ্ছপের বৃদ্ধি ধীরে হয় জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বংশবৃদ্ধির উদ্যোগ নিলে আমরা গবেষণা ও বংশ বৃদ্ধিতে সহায়তা করতে পারব। স্বাভাবিক চলাফেরার সুযোগ পেলেও এদের বংশবৃদ্ধি ঘটবে।”

প্রাপ্ত বয়স্ক হলুদ পাহাড়ি কচ্ছপ তিন থেকে চার কেজি ওজনের হয়। সদ্য ফোটা বাচ্চারা চার সেন্টিমিটার লম্বা আর ওজন হয় ৩৫ গ্রামের মতো।

এদের প্রজননকাল মে থেকে অক্টোবর। স্ত্রী কচ্ছপ প্রতিবারে দুই থেকে চারটি ডিম দেয়। ১৩০ থেকে ১৯০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।

হলুদ পাহাড়ি কচ্ছপ শাকসবজি, কচি পাতা, ফলমূল, খোলস ছাড়া শামুক, মাংস, ডিম, পোকামাকড় আর ছত্রাক খায়।

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন বলেন, “বিপন্ন প্রজাতির এই কচ্ছপ সংরক্ষণ করতে পেরে আমরা খুশি। কীভাবে এদের সংখ্যা আরও বাড়ানো যায়, সেজন্য আমরা উদ্যোগ নেব।

“বিশেষজ্ঞরা পরামর্শ দিলে অবশ্যই তা অনুসরণ করা হবে। এই প্রজাতির কচ্ছপের সংখ্যাবৃদ্ধি ঘটাতে পারলে সেটাই হবে সাফল্য।”

এই প্রজাতির পুরুষ কচ্ছপ চার বছরে আর স্ত্রী কাছিম ছয়-আট বছরে বয়োঃপ্রাপ্ত হয়।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত বলেন, এই কচ্ছপদের জন্য একটা বড় খাঁচার পরিকল্পনা করে আগেই স্থান নির্বাচন করা হয়েছিল। করোনাভাইরাস সঙ্কটের কারণে আর খাঁচা তৈরি সম্ভব হয়নি। এখন কাজ শুরু হবে।

“২০১৩ সালে জন্ম নেয়া কচ্ছপগুলো বয়োঃপ্রাপ্তির কাছাকাছি সময়ে আছে। এগুলো থেকে ডিম ও বাচ্চা পাওয়ার চেষ্টা করব। আশা করি সফল হব।”

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল সাদা বাঘসহ, সিংহ, এশিয়ান ভালুক, মিঠাপানির কুমির, আফ্রিকান জেব্রা, গয়াল, বিভিন্ন প্রজাতির হরিণ ও নানা রকম দেশি-বিদেশি পাখি আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31