IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফরিনে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩১

আফরিনে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩১

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিনে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। স্থানীয় সময় শনিবার (৩০ জানুয়ারি) আফরিন জেলার একটি শিল্প এলাকায় বিস্ফোরকবাহী একটি গাড়ির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদেলু এজেন্সির।

তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সম্ভবত এটি ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় প্রতিরক্ষা সূত্রমতে, ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসীরা ক্রমাগতই সেখানে হামলা চালিয়ে যেতে থাকে, তবে তারা বেসামরিক লোকজনের ক্ষতি করার পরেও এর দায় স্বীকার করে না।

সন্ত্রাসবাদী এই গ্রুপটি প্রায়শই সিরিয়ার সীমান্ত সংলগ্ন তাল রিফাত এবং মনবিজ অঞ্চল থেকে জারাবুলাস, আজাজ, আফরিন এবং আল-বাবকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

আফরিনকে তুরস্কের সন্ত্রাসবিরোধী আক্রমণাত্মক জলপাই শাখার মাধ্যমে ২০১৮ সালে ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসীদের ব্যাপকভাবে নিধন অভিযান চালানো হয়েছিল, কিন্তু এখনও সেখানে সন্ত্রাসী গোষ্ঠীটির স্লিপার সেল বিদ্যমান।

তুরস্কের বিরুদ্ধে ৩০ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় পিকেকে-কে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দ্বারা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হয়। যারা নারী, শিশুসহ প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী।

যে কারণে তুরস্ক ২০১৬ সাল থেকে সন্ত্রাসবাদী করিডোর গঠন রোধ করতে এবং সেখানকার বাসিন্দাদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য উত্তর সিরিয়ায় দেশটির সীমান্ত পেরিয়ে ইউফ্রেটিস শিল্ড (২০১৬), জলপাই শাখা (২০১৮) এবং পিস স্প্রিং (২০১৯) নামে তিনটি সন্ত্রাসবিরোধী সফল অভিযান পরিচালনা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31