IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজনীতি >> ‘বাগমারার উন্নয়নে কোন আপোষ নয়’

‘বাগমারার উন্নয়নে কোন আপোষ নয়’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মুজিববর্ষ উপলক্ষে দেশের সকল গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন দ্রæত বাস্তবায়ন করে চলেছেন। গ্রামকে শহরে রুপান্তরের যে প্রক্রিয়া তা যথাযথ ভাবে সম্পন্ন হচ্ছে। গ্রামীণ জনপদের সকল রাস্তা পাকাকরণ, বিদ্যুৎ, স্বাস্থ্য, চিকিৎসা সেবা সহ সকল ক্ষেত্রে অভাবনিয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার।

তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তররের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের নানামূখী উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করা কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য হওয়া উচিত। ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে সরকারী দায়িত্ব পালন করে যেতে হবে। শতভাগ কাজ করার মন মানষিকতা অর্জন করতে হবে। যাতে করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন ঘটে। জনপ্রতিনিধিদের বলেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে সকল জনপ্রতিনিধিকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক ভাবে পরিবর্তণ ঘটাতে হবে। সুষম উন্নয়নের জন্য সম্মিলিত ভাবে দায়িত্ব পালন করতে হবে। উপজেলায় চলমান নানান বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সেই সাথে কেউ যেন অবৈধ ভাবে দীঘি খনন করতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা জুড়ে আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। যে সকল রাস্তা-ঘাটের উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে তা দ্রæত সময়ের মধ্যে শেষ করতে দপ্তর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্প্রতি বাগমারায় আলোচিত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ধর্ষণ মামলা দিয়ে স্বামীকে কারাগারে প্রেরণের বিষয়ে আইন শৃংখলা সভায় উপস্থাপন করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল। তদন্ত ছাড়াই অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে গ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করেন এমপি এনামুল হক। সঠিক তথ্য অনুসন্ধানের মাধ্যমে দ্রæত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করে পরবর্তী আইন শৃংখলা সভায় উপস্থাপনের জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ ধরনের স্পর্শ কাতর কোন মামলা তদন্ত ব্যাতিরেখে নথিভূক্ত না করার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, কৃষি অফিসার রাজিবুর রহমান, এলজিইডি’র প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রাব্বানী, প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. মাহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বাগমারা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, বন কর্মকর্তা জোনাব আলী, বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম, চেয়ারম্যান আলমগীর হোসেন, আব্দুল হাকিম প্রামানিক।

এসময় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যানগণ এবং মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31