IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী
Home >> রাজশাহী >> তানোরের মসজিদে পানির পাম্প স্থাপনের সময় মালামাল জব্দ

তানোরের মসজিদে পানির পাম্প স্থাপনের সময় মালামাল জব্দ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর এলাকার আকচা বানিয়া পাড়া মসজিদে পানিন পাম্প স্থাপনের সময় মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার সকালে তানোর পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজানের মামা তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা আকচা বানিয়া পাড়া মসজিদে ওই পানির পাম্প (মটার) স্থাপনের জন্য অনুদান হিসেবে মিস্ত্রিসহ পাঠিয়েছিলেন।

সোমবার বেলা ১২ টার দিকে খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ঘটনাস্থলে গিয়ে পানির পাম্প স্থাপনের মালামার জব্দ করে নিয়ে আসেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসীরা বরেন, রোববার বিকালে ধানের শীষের মেয়র প্রার্থীসহ তার পক্ষে গনসংযোগে ওই গ্রামে গিয়ে মসজিদে পানির পাম্প মটার স্থাপনের আশ্বাষ দেন।

এরই প্রেক্ষিতে সোমবার সকাল তিনি মিস্ত্রিসহ পানির পাম্প (মটার) ট্যাংকিসহ সেখানে পাঠিয়ে স্থাপন করতে বলেন। এসময গ্রামের জনসাধারণ তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতোকে বিষয়টি অবহিত করলে তিনি মটারসহ মালামার জব্দ করে আনেন।

গ্রামবাসীর অভিযোগ, গত ৫ বছর বর্তমান মেযর আসেননি এবং কোন ধরনের ইন্নয়ন বা জনগনের সাথে দেখা করেননি। নির্বাচনের আগ মুহুর্তে ভোট নেয়ার জন্য মটারসহ মালামাল এনে মোটার স্থাপন করছিলেন। তবে, গ্রামের সাধারন মানুষ মানবতার ফেরিওয়ালা সুশান্ত কুমার মাহাতোর কাছে পানির পাম্প মটার স্থাপনের দাবি জানান।

এব্যাপারে তানোর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা বরেন, রোববার রোববার আকচা বানিয়া পাড়ায় গনসংযোগে গিয়ে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে পানির ব্যবস্থা নেই দেখে পানির পাম্প মটার স্থাপনের ব্যবস্থা করা হয়েছিলো।

এবিষয়ে তানোর পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকার মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবাক তানোর উপজেলা আ’ লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার বলেন, রোববার বিএনপির প্রার্থী নিজেই ওই গ্রামে গিয়ে আমাদের এক কর্মিকে লাঞ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনের তোফসিল ঘোষনার পর মসজিদে পানির পাম্প মটার স্থাপন করাটা আচরন বিধি লংঘন। আমি প্রশাসনের নিরপেক্ষতা কামনা করছি। তিনি আরো বলেন, তানোর পৌর বাসী শান্তিপ্রিয় মানুষ আমরা কোন হানাহানি চাইনা শান্তি চাই।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোন পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, নির্বাচনের তোফসিল ঘোষনার পর কোন প্রার্থী বা তার কর্মি সমর্থকরা কোন প্রকার প্রলোভন বা দান অনুদান দিতে পারবেন না। এটা নির্বাচনী আচরন লংঘনের মধ্যে পড়বে।

এখানে মেয়র প্রার্থীর পক্ষে এই পানির পাম্প (মটার) স্থাপন করা হচাছিলো। সুনির্দিষ্ট প্রমান ও খভিযোগের প্রেক্ষিতে মালামাল গুলো জব্দ করে আনা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের তোফসির ঘোষনার পর কোন প্রার্থীর পক্ষে কোথাও কোন টিকনিক বা নগদ টাকাসহ উপঢৌকন দেয়া যাবে না। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, তানোর পৌর সভায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রশাসন তৎপর রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31