IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> করোনায় সুস্থ ৭ কোটি ৭০ লাখ

করোনায় সুস্থ ৭ কোটি ৭০ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৯৪ হাজার ৪১২ জনের। সুস্থ হয়েছেন ৭ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৯৬৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮৯০ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭০ লাখ ৩১ হাজারের বেশি মানুষ।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ হাজার ৩ হাজার ৫৩৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৮৬২ জন। তার বিপরীতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৪০১ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৩ লাখ ৯৭ হাজার ৭৬৯ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৮৮৩ জনের এবং চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮২ লাখ ৯১ হাজার ৭০০ জনের বেশি রোগী।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৩৯ লাখ ১৭ হাজার ৯১৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৫ হাজারের বেশি। দেশটিতে সুস্থ হয়েছন ৩৩ লাখ ৮৯ হাজার ৯১৩ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ২৫০ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২৮ হাজার ৫১০ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১৭৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31