IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> কানাডার সন্ত্রাসী তালিকায় ‘দায়েস বাংলাদেশ’ থাকায় প্রবাসীদের ক্ষোভ

কানাডার সন্ত্রাসী তালিকায় ‘দায়েস বাংলাদেশ’ থাকায় প্রবাসীদের ক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডা সরকারের চোখে সারা বিশ্বে সক্রিয় সন্ত্রাসী চরমপন্থী গোষ্ঠীর তালিকায় ’ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম উঠে এসেছে।

কানাডার পাবলিক সেফটি মন্ত্রণালয় বুধবার তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা হালনাগাদ করে সেখানে নতুন ১৩টি সংগঠনকে অন্তর্ভুক্ত করে।

নতুন এই তালিকায় ‘ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি ভাষ্যে বলা হয়, এই সংগঠনটির আরেক নাম- দায়েস বাংলাদেশ।

কানাডা সরকারের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৭৩টি চরমপন্থী সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত আছে।

এই প্রথম বাংলাদেশের নাম ব্যবহার করা কোনো সংগঠনকে আনুষ্ঠানিকভাবে সরকারি তালিকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হল।

কানাডা সরকারের ভাষ্য অনুসারে, ২০১৪ সালে গঠিত এই সংগঠনটি বাংলাদেশে তাদের অনুসারীদের সে দেশের রাজনীতিবিদ, সংসদ সদস্য, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি অমুসলিমদের উপর হামলার উৎসাহ দিয়েছে।

পাবলিক সেফটি বিভাগের ভাষ্য অনুসারে, ২০১৪ সালের আগস্ট মাসে আইএস প্রধান আবু বকর বাগদাদির নেতৃত্বের প্রতি অনুগত্য প্রকাশ করে বাংলাদেশি বংশোদ্ভূতদের একটি গ্রুপ ‘বেঙ্গলি মুসলিম’ গঠনের লক্ষ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করে।

২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী দুইজনের একজন এই গ্রুপের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।

কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, ইসলামিক স্টেট-বাংলাদেশ বা দায়েস- বাংলাদেশ নামে যে সন্ত্রাসী সংগঠনের অস্তিত্বের কথা কানাডার পাবলিক সেফটি মন্ত্রণালয়ের তালিকায় এসেছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

ধর্ম তথা উগ্র সাম্প্রদায়িক মৌলবাদের নামে যে কোন সন্ত্রাসী সংগঠনের ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

কানাডা সরকারের সন্ত্রাসী সংগঠনের তালিকায় বাংলাদেশের নাম থাকায় প্রবাসী বাঙ্গালীদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন- এই মুহূর্তে এ ধরনের খবরে আমরা বিস্মিত, হতবাক। বিদেশের মাটিতে আমরা কোনভাবেই দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে দেব না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31