ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৫ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ১২ জন, চারঘাট মডেল থানা ০২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৪ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ২০বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
তিনি আরও জানান, তানোর থানা পুলিশ সেলিম বাবু(২৮) কে ১০গ্রাম গাঁজা এবং সখিনা হেমরম(১৯) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ রেজাউল করিম(৩০) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ইমন হোসেন(২০) কে ০৩পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


