IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> দাবি আদায়ে তিনদিন কালো ব্যাজ ধারণ করবে নার্সেস সংগ্রাম পরিষদ

দাবি আদায়ে তিনদিন কালো ব্যাজ ধারণ করবে নার্সেস সংগ্রাম পরিষদ

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন দফা দাবি আদায়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে নবগঠিত নার্সের সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় নার্সেস সংগ্রাম পরিষদ প্রধান এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন সভাপতিত্ব করেন এবং সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল পরিচালনা করেন।

নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো- টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না, পরিবার কল্যাণ পরিদর্শকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না এবং গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন, এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জন্য স্বাস্থ্য ও নার্সিং পেশার মান রক্ষায় সৃষ্ট পরিস্থিতির দায়ভার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে।

তারা আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সব শর্ত (শিক্ষাগত যোগ্যতা জেলা কোটা ও শারীরিক যোগ্যতা) পূরণ সাপেক্ষে মেডিকেল ছাত্র-ছাত্রীদের ন্যায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিং কোর্সে অধ্যয়নের সুযোগ লাভ করেন। পরীক্ষায় উত্তীর্ণরাই কাউন্সিলের কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং/প্রি রেজিস্ট্রেশন) দায়িত্ব পালনের বৈধ নার্স হিসেবে বিবেচিত হয়।

নেতৃবৃন্দ বলেন, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রচলিত হলেও কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল।যায় একদিকে যেমন দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে তেমনি অন্যদিকে নার্সিং শিক্ষা ও সার্ভিস এর মান বিনষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত পেশেন্ট ক্যান টেকনোলজিস্ট কোর্স বন্ধ করার নির্দেশনা দেন এবং তা বন্ধ করতে সংশ্লিষ্টরা বাধ্য হন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসব অবৈধ ও মানহীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের এ বিষয়ে কোনো সম্মতি প্রকাশ করা অযৌক্তিক।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নির্ধারিত ব্যাচেলর অব সায়েন্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের গত ৫ ফেব্রুয়ারি নির্ধারিত কম্প্রিহেনসিভ পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার তীব্র প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তব্য দেন- বিএনএ’র কেন্দ্রীয় কমিটির মহা সচিব মো. জামাল উদ্দিন বাদশা, , স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান, এস এম আজাদ, স্বাধীনতা নার্সেস পরিষদের ঢামেক হাসপাতাল শাখা সভাপতি নার্গিস খানম মুন্নি, বাংলাদেশ বেশি গ্রাজুয়েট নার্সের সোসাইটির সভাপতি মো. নাজমুল হক ইমরান ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবু, বাংলাদেশ ডিপ্লোমা ব্যাকওয়ার্ড মাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লিজা আক্তার ও মহাসচিব মোহাম্মদ মামুন হাসান, বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরানুল হক হিমেল, পোশাক আর নার্স ও মিডওয়াইফারি নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে কো-অপ্ট করে নার্সেস সংগ্রাম পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ইসমত আরা পারভীনকে নার্সেস সংগ্রাম পরিষদের প্রধান হিসেবে মনোনীত করা হয় এবং মুখপাত্র হিসেবে মো. কামাল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ আনিসুর রহমান মো. ইকবাল হোসেন সবুজ ও মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলকে দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31